রাঙামাটির কাপ্তাই থানার হাজত থেকে পালিয়ে যাওয়া আসামি সাগর ওরফে অলিকে (২২) পুলিশ ১৫ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে।
বুধবার (১১ জুন) দিবাগত রাত ১২টার দিকে কাপ্তাইয়ের নতুন বাজার কার্গো ডাউন সাইড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকাল ৯টার দিকে থানার হাজত থেকে গ্রিল কেটে পালিয়ে যান তিনি।
গ্রেপ্তার সাগর কাপ্তাই ৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল শাহাজাহানের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে চুরির মামলা রয়েছে।
এ ঘটনায় কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ বলেন, ‘পলায়নের পর থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়। ১৫ ঘণ্টার মধ্যে তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হওয়া আমাদের জন্য সফলতা।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
