রবিবার, ১০ মে ২০২৬

রাঙ্গুনিয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় নিজ দোকানে সেলুন মালিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনিয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় নিজের দোকানের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন মিঠুন দাশ (১৮) নামে এক সেলুন দোকানদার।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকায় নিজ সেলুনের ভিতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। সে উপজেলার রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হালিমপুর গ্রামের স্বপন দাশের ছেলে।

স্থানীয়রা ধারণা করেন প্রেম সংক্রান্ত কোন বিষয়ে সে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করতে পারেন।

পুলিশ গ্রিল ভেঙে দোকানের ভেতর থেকে লাশটি উদ্ধার করে।

এসময় নিহতের স্বজনরা জানান, মিঠুন দাশ সারাদিন সেলুনে কাজ করে প্রতিদিন বাড়ি ফিরে গেলেও বুধবার রাতে যায়নি। সর্বশেষ এদিন সন্ধ্যা ৭টার দিকে মুঠোফোনে তার সাথে স্বজনদের শেষ কথা হয়। সকালে দোকান ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় বন্ধ ছিলো। স্থানীয় লোকজন দোকান বন্ধ দেখে গ্রিলের ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তালাভেঙে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা তার লাশ উদ্ধার করেন।

নিহতের বোন জামাই প্রদীপ দাশ জানান, তার অন্যস্থানে আলাদা একটি সেলুন দোকান রয়েছে। প্রতিদিন রাতে যাওয়ার সময় তারা একসাথেই বাড়ি ফিরতেন। কিন্তু বুধবার রাতে যাওয়ার সময় তাকে নিতে গেলে তার অন্যত্র প্রোগ্রাম আছে বলে জানান এবং রাতে ফিরেনি। সকালে এসে শুনি তার এই অবস্থা। তার সাথে একটা মেয়ের সম্পর্ক আছে বলে জানতাম। এছাড়া আর কোন পারিবারিক কিংবা কারো সাথে ঝামেলা আছে বলে আমার জানা নেই।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মো. রাকিবুল জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করে লাশ থানায় নিয়ে আসি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে৷

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

আরও পড়ুন

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...