বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মাতামুহুরী নদীতে ভাসমান পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ ২

বিপ্লব দাশ,লামা-আলীকদম প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে শেখ জুবাইরুল ইসলাম (৩০) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার সদর ইউনিয়নের কানাইমাঝির ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শেখ জুবাইরুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্টদের তথ্যমতে, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন ‘বর্ষা’ এর নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল বুধবার (১১ জুন) আলীকদম উপজেলা ভ্রমণে এসেছিলেন। এই দলে কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা।

তাদের গমনের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচি উপজেলার লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পর্যটকদের দলটি দুটি গ্রুপে বিভক্ত ছিল। একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন সদস্য ছিলেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সাইফুল ইসলাম রিমন জানান, বর্তমানে ২২ জনের একটি দলের ১৯ জন সদস্য আলীকদম থানায় অবস্থান করছেন। নিখোঁজ তিনজনের মধ্যে জুবাইরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে, তবে কো-হোস্ট হাসান’সহ বাকী ২ জন এখনও নিখোঁজ রয়েছেন।

তিনি থানায় অবস্থানরত ১৯ জন পর্যটকের সাথে কথা বলে নিশ্চিত হন যে, গত বুধবার রাতে তারা তৈনখাল পার হচ্ছিলেন। ১৯ জন নিরাপদে খাল পার হতে পারলেও কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। এই তিনজনের একজন হলেন শেখ জুবাইরুল ইসলাম, যার লাশ বৃহস্পতিবার ভোরে আলীকদম সদরের ফরেস্ট ঘাটে ভেসে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, তৈনখালের আগায় ভ্রমণে গিয়েছিলেন ২২ জন পর্যটকের একটি গ্রুপ। গ্রুপের ১৯ জন সদস্য আলীকদম থানায় বর্তমানে অবস্থান করছে। ওদের নিখোঁজ ৩ জনের মধ্যে ভাসমান লাশটি একজনের। অন্য দুজনের খোঁজে সেনাবাহিনীর বিজিবির সহায়তায় অভিযান চালানো হচ্ছে। দূর্গম নেটওয়ার্ক ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় তাদের খোঁজে পেতে সময় লাগছে।

বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করেছে আলীকদম থানা পুলিশ। লাশটি পর্যটক শেখ জুবাইরুল ইসলামের। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাজার পাড়ার কানাইমাঝির ঘাট এলাকা থেকে নদীতে পানিতে ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়েছে।

লাশটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রাম থেকে বেড়াতে আসা পর্যটকের। নিহতের নাম শেখ জুবাইরুল ইসলামের। পিতার নাম শেখ হিদায়েতুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ কামরুন্নাহার। তার আইডি নম্বর ২৮৫৪২৭১০৪১। তার ঠিকানা: ধলইতলা পাচুড়িয়া, ডাকঘর: হাট পাচুড়িয়া, পোস্ট কোড: ৭৫১০, উপজেলা: লোহাগড়া, জেলা: নড়াইল।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...