বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় সেগুন গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে মো. মামুন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

আজ বুধবার (১১ জুন) সকালে  উপজেলার পুরানগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈতরণী গ্রামের সাঙ্গু নদী সংলগ্ন একটি সেগুন বাগান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মামুন উল্লিখিত এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসীসূত্রে জানা যায়, নিহত মো. মামুন পেশায় একজন দিনমজুর। মঙ্গলবার তার মা চট্টগ্রাম শহরে এক নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। তখন মামুন বাড়িতে ছিল না। সে বাইরে থেকে বাড়িতে এসে তার মাকে খুঁজতে শুরু করে। এ সময় তার বড়বোন তাদের মা চট্টগ্রাম শহরে গেছে বলে মামুনকে জানান। তখন মামুন রাগান্বিত হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে পুনরায় বাড়িতে ফিরে এসে উতপ্ত আচরণ শুরু করে বাড়ি থেকে বের হয়ে যায়। একই দিন রাতে সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের সবাই তাকে অনেক খোঁজাখুঁজি করেন। পরে  তাকে না পেয়ে তার বাবা ছিদ্দিক আহমদ বুধবার সকালে পুনরায় তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে সাঙ্গু নদী সংলগ্ন একটি বাগানে সেগুন গাছে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মামুনকে ঝুলতে দেখা যায়। পরে তাকে (মামুন) মৃত অবস্থায় গাছ থেকে নামানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

মৃত মামুনের বাবা ছিদ্দিক আহমদ বলেন,  আমার ছেলে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা আমরা ভাবতে পারিনি। তবে কেন বা কি কারণে সে আত্মহত্যা করেছে তা আমি জানি না।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...