চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মাহিরা নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিরা পীরখাইন পূর্ব পাড়া এলাকার মো. মোরশেদের কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে মাহিরা বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে পড়ে। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা মাহিরাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
আর এইচ/
