সীতাকুণ্ডের সোনাইছড়িতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
নিহতের বয়স আনুমানিক ৪৩। মরদেহে উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার পরিচয় জানার চেষ্টা চলছে। তবে যুবক কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার সোনাইছড়িতে রেল লাইন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফৌজদারহাট জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই তাপস মিত্র জানান, আবুল খায়ের স্টিল সংলগ্ন এলাকায় এক যুবক ট্রেনে কাটা পড়েছে বলে খবর পেয়ে আমরা দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করি।
