বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে গুলিবিদ্ধ আরিফের মৃত্যু

মোঃ মামুন, চট্টগ্রাম

হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সন্দ্বীপ কলোনীতে প্রতিপক্ষের গুলিতে আহত হওয়া কিশোর আরিফ (১৫) অবশেষে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ৮ জুন (রবিবার) দিবাগত রাত দেড়টার দিকে ভুট্টো সুমন ও সাখাওয়াত গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।

একটি সিএনজি টেক্সিতে (চট্ট-১৪-২৪৬৭) করে অজ্ঞাত অস্ত্রধারীরা এসে সাখাওয়াতকে খোঁজ করে। স্থানীয়রা মাইকিং করে গাড়িটি থামাতে গেলে সন্ত্রাসীরা ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে আরিফ গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এবং তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে।

এরপর সন্ত্রাসীরা পালানোর সময় আরও একটি রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। আশঙ্কাজনক অবস্থায় আরিফকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ ১১ জুন (বুধবার) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান।

আরিফের ভাই আলাউদ্দিন জানান, এই হামলার জন্য তিনি সরাসরি ভুট্টো সুমন গ্রুপকে দায়ী করছেন।অন্যদিকে ভুট্টো সুমনের স্ত্রী অভিযোগ করেছেন, ওই রাতেই সাখাওয়াতের লোকজন তাদের ঘরে হামলা চালিয়ে ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে এবং বাড়িতে অগ্নিসংযোগ করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...