শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

জুলাই অভ্যুত্থান শুধু ইতিহাস নয়, এটাই নতুন নেতৃত্বের জন্ম: জোবাইরুল আলম মানিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক বলেছেন, “জুলাই অভ্যুত্থান শুধুমাত্র একটি আন্দোলন নয়—এটি ছিল একটি ইতিহাস গড়ার মুহূর্ত‌ । আমরা দেখিয়েছি, কীভাবে গণমানুষের ইচ্ছাশক্তি দুঃশাসনের পাহাড় ভেঙে দিতে পারে। 

সোমবার আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। ১৬-১৭ বছরের ভয়ঙ্কর শাসনকে আমরা চ্যালেঞ্জ করেছি, সরিয়ে দিয়েছি। যারা বলে, আমাদের কাজ শেষ, আমরা যেন ক্যাম্পাসে ফিরে যাই—তাদের বলি, আমরা কাজ শেষ করিনি, বরং শুরু করেছি।

জোবাইরুল আলম মানিক বলেন‌, এখন কেউ যদি আবার সেই পুরোনো ‘মাফিয়ার’ রূপ ধারণ করে জনগণের অধিকার কেড়ে নিতে চায়, তাকে স্মরণ করিয়ে দিতে চাই—আজকের বাংলাদেশে সবচেয়ে বড় শক্তি ছাত্র জনতা।

দুর্নীতি , একনায়কতন্ত্র ও রাতে ভোটের কথা উল্লেখ করে জোবাইরুল আলম বলেন,“কেউ যদি আবার জাবেদ হতে চায়, আমাদের কণ্ঠরোধ করতে চায়, ভোট কেড়ে নিতে চায়—তবে জেনে রাখুক, আমরা আবু সাঈদ, মুগ্ধ কিংবা ওয়াসিম আকরামের মতো বুক চিতিয়ে দাঁড়াব। প্রয়োজনে শহীদ হব, কিন্তু মাথা নত করব না।”

তিনি আরও বলেন,“সংখ্যা বড় কথা নয়। ১৮ জুলাই মাত্র ২০-২৫ জন নিয়ে শাহ আমানত সেতু অবরোধ করেছিলাম। সেই সাহসিকতা থেকেই আমরা আজ এখানে। নেতৃত্ব তখন দিতে পেরেছি, আজও পারব। কেউ যখন আমাদের ‘জুলাই-যোদ্ধা’ বলে, তখন কাঁধে দায়িত্ব বেড়ে যায়। এই আন্দোলন থেকে সৃষ্টি হবে চেয়ারম্যান, মেম্বার, মেয়র—জনতার প্রতিনিধি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম ইউ মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ-অভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম, এনসিপি নেতা দেলোয়ার হোসেনসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার স্থানীয় নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত আনোয়ারা – কর্ণফুলী সাহসী যোদ্ধাদের সংবর্ধনা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

আরও পড়ুন

কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। পৃথিবীর সব ধর্মের...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে...