বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মহেশখালীতে মুখপোড়া হনুমান পাচারের সময় আটক ৪ জন

এইচ এম আকতার মিয়া, মহেশখালী উপজেলা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় চারটি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান পাচারের সময় চারজন পাচারকারীকে আটক করা হয়েছে।

উপজেলার কেরনতলী বির্ট কর্মকর্তা ও মুদির ছাড়ার সঙ্গীয়ফোর্স সহ সহকারী বন সংরক্ষণ সাজমিনুল ইসলামের একটি টিম তাদের আটক করে  ।

ঘটনাটি, ঘটেছে ৭ জুন শনিবার  মুদিরছড়ার পাহাড়ি বনের পাশের এলাকায় অভিযান চালিয়ে এসব হনুমান ও পাচারকারীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো:ফিরোজ আলম, পিতা: মো: হোসাইন,  মো: আব্দুল্লাহ, পিতা: হোসেন মো: হাবিবুল্লাহ,  মো: রবিউল হাসান, পিতা: মোক্তার হোসেন, মো: হেলাল পিতা: আলতাফ হোসেন। সবাই বারিয়াছড়ি ৩ ওয়ার্ডের বাসিন্দা।

ঘটনাস্থলে ৪ জনসহ আরো একজনকে আসামী করে মহেশখালী থানায এজাহার জমা করে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারা মহেশখালীর শাপলাপুর পাহাড় থেকে মুখপোড়া হনুমানগুলো সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ভারত সীমান্ত পেরিয়ে ইউরোপ ও আমেরিকায় পাচার করার পরিকল্পনা করছিল।

উদ্ধার হওয়া হনুমানগুলো Trachypithecus pileatus বা মুখপোড়া হনুমান নামে পরিচিত, যা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) লাল তালিকায় ‘সংকটাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত। এদের প্রধান আবাসস্থল হলো পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বনাঞ্চল।

বন বিভাগ জানায়, এই চক্রটি পূর্বেও বিভিন্ন বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত ছিল। হেলাল নামের একজন সদস্যকে এর আগেও হনুমান পাচারে সন্দেহে সর্তক করা হয়েছিলো । চক্রটি স্থানীয়ভাবে প্রাণী সংগ্রহ করে তা বিভিন্ন মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাচারের চেষ্টা করে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

মহেশখালী সহকারী বন সংরক্ষণ সাজমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মুখপোড়া হনুমানগুলো উদ্ধার করা হয় এবং পরে বনাঞ্চলে অবমুক্ত করা হয়। বন বিভাগ জানিয়েছে, পাচার চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলমান রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বন্যপ্রাণী পাচার শুধু একটি অপরাধ নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকি। স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই ধরনের অপরাধ প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...