বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাজস্থলীতে ‘হিট স্ট্রোকে’ ব্যাংকের সিকিউরিটি গার্ডের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকায় বিজয় তনচংগ্যা (২৬) নামে এক যুবকের ‘হিট স্ট্রোকে’ মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিজয় তঞ্চঙ্গ্যা রাঙামাটি বনরুপার একটি বেসরকারি ব্যাংকে সিকিউরিটি গার্ডে কাজ করতেন বলে জানা গেছে। তিনি রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার সাজাছড়ি দোছড়ি পাড়া এলাকার মৃত রুপন জয় তঞ্চঙ্গ্যার ছেলে।

নিহত বিজয় তঞ্চঙ্গ্যার মামা চিত্তলাল তঞ্চঙ্গ্যা জানান, তার ভাগিনা বিজয় ওয়ান ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাজ করতেন। সকালে বাসা থেকে বের হয়েছিলেন বেড়ানোর উদ্দেশ্যে পরে খবর পেয়ে রাজস্থলী সদর হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ কান্তি পাল জানান, সকালে বাসা থেকে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়াতে বেড়ানোর উদ্দেশ্যে বের হন বিজয় তনচংগ্যা। মোটরসাইকেল চালিয়ে যাবার সময় মিতিঙ্গাছড়ি পৌঁছার সাথে সাথে বুকে ব্যথা অনুভব করে। গাড়ি থেকে নেমে বিশ্রাম নেওয়ার পর হঠাৎ হেলে পড়েন। আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, ধারণা করা হচ্ছে বিজয় তঞ্চঙ্গ্যার মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে।

তিনি বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...