সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় বাড়ছে

এইচ.এম আকতার মিয়া, মহেশখালী

পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণে আসছেন ৫ থেকে ৬ লাখের বেশি পর্যটক। ইতোমধ্যে এখানে তারকা মানের হোটেলগুলোর ৮৫ শতাংশ এবং অন্যান্য হোটেল-মোটেল ও রিসোর্টের প্রায় ৭০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।

পর্যটন সংশ্লিষ্টরা জানাচ্ছেন, বর্ষাকালীন উত্তাল সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঈদের ছুটিতে অনেক ভ্রমণপিপাসু কক্সবাজারে ছুটে আসছেন। অন্য সময়ের তুলনায় এবার চাকুরিজীবীরা দীর্ঘ ছুটি পাওয়ায় আনন্দময় সময় কাটানোর জন্য পর্যটকদের আগমন বেড়েছে। তাই আশা করা হচ্ছে ঈদুল আজহার ছুটিতে অন্তত ৫-৬ লাখ পর্যটক কক্সবাজারে অবস্থান করবেন। বর্ষাকালে যেভাবে ব্যবসা স্তব্ধ থাকে, এবার সেই অবস্থা কাটিয়ে উঠবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সি-সেইফ লাইফ গার্ড এবং ট্যুরিস্ট পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কক্সবাজারে পর্যটকদের রাত্রিযাপনের জন্য প্রায় সাড়ে পাঁচশ হোটেল, মোটেল, কটেজ ও ফ্ল্যাট রয়েছে। ঈদের আগে এসব হোটেল-মোটেল নতুনভাবে সাজানো হয়েছে, তবে এখনও অধিকাংশ হোটেলে পর্যটকের কাঙ্খিত সাড়া মিলেনি।

তারকা হোটেল ওশান প্যারাডাইসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মিশু জানিয়েছেন, ‘ঈদুল আজহার ছুটি ৫ জুন থেকে হলেও পর্যটকরা কক্ষ বুকিং দিচ্ছেন ৯ জুন থেকে। ৯ থেকে ১৩ জুন পর্যন্ত কক্সবাজারে প্রায় লাখের কাছাকাছি পর্যটক অবস্থান করবেন বলে আমরা আশা করছি।’

কলাতলী-মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ‘বর্ষাকালীন বৃষ্টি এবং আবহাওয়ার কারণে এবারের ঈদে পর্যটকের আগমন হয়তো গত বছরের মতো বেশি নাও হতে পারে। তবে আমরা আশাবাদী এবং আশা করছি বৃষ্টি কমলে ঈদের কিছুদিন পর পর্যটক সমাগম বেড়ে যাবে।’

পর্যটন ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘বর্ষাকালে আগের বছরগুলোর তুলনায় পর্যটক আসা কম হলেও দীর্ঘ ছুটির কারণে ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে পর্যটকদের কক্সবাজারে আগমন বাড়বে।’

পর্যটকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে প্রশাসন এবারের ঈদেও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ জানান, ‘তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ এবং সৈকতের প্রতিটি গোলঘরে পুলিশ ডিউটি দেবেন। মোবাইল টিম ও সাদা পোশাকধারী পুলিশ সদস্য সমুদ্র সৈকতে দায়িত্ব পালন করবেন।’

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, ‘ঈদুল আজহা উপলক্ষে যানবাহনে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসন প্রতিষ্ঠানগুলো যাতে অতিরিক্ত ভাড়া না নেয় এবং রেস্তোরাঁয় খাবারের মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ছুটির সময়ে মোবাইল টিম পর্যটকদের হয়রানি রোধে মাঠে কাজ করবে।’

ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের জন্য হিমছড়ি, ইনানী, পাতুয়ারটেক, মেরিন ড্রাইভ, রামুর বৌদ্ধ বিহারসহ বিভিন্ন আকর্ষণীয় স্থান প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন প্রশাসন, ব্যবসায়ী ও নিরাপত্তা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদে কক্সবাজারে নিরাপদ ও আনন্দঘন ভ্রমণের পরিবেশ নিশ্চিত হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...