বুধবার, ২৯ জুলাই ২০২৬

চকরিয়ায় দোকান দিতে বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে ছেলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

চকরিয়ায় দোকান দেওয়ার জন্য কৃষক বাবার কাছ থেকে নগদ এক লাখ টাকা চেয়ে না পেয়ে ঈদের দিন আত্মহত্যা করেছে মোবাইল মেকানিক ছেলে শফিকুল ইসলাম (২৩)।

শনিবার পবিত্র ঈদুল আজহার দিন বিকেলে চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শফিকুল।

খবর পেয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মারা যাওয়া শফিকুল ইসলাম উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাঈলের ছেলে এবং পেশায় একজন মোবাইল মেকানিক বলে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, শফিকুল ইসলাম মাসুদ পৌরশহরের সবুজবাগ মিয়াজি ভবনের দ্বিতীয় তলায় এক বন্ধুর বাসায় অবস্থান করে মোবাইলের দোকানে মেকানিকের কাজ করতো। বেশ কিছুদিন ধরে শফিকুল চকরিয়া পৌরশহরে নিজে দোকান দেওয়ার জন্য পরিবার থেকে এক লাখ টাকা চায়। টাকা না দিলে সে আত্মহত্যা করবে বলেও পরিবারকে ভয় দেখায়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার মিয়াজী ভবনের দ্বিতীয় তলার একটি ফ্লাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা থেকে শফিকুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মাহত্যা বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...