সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পাহাড়ে গরু কিনতে গিয়ে নিখোঁজ, ৫ দিনেও মেলেনি যুবকের খোঁজ

বিপ্লব দাশ, লামা

বান্দরবানের আলীকদমে গরু কিনতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ৫ দিন পরও অপহৃত দুলাল মিয়ার (৩৬) সন্ধান মেলেনি। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় গত ৪ জুন আলীকদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ যুবকের বড় ভাই মো. হেলাল (৫৬), যেখানে তিনি মনজুর আলমকে অভিযুক্ত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ৩ জুন দুপুর আনুমানিক ৩ টার দিকে আলীকদমের ৪নং কুরুক পাতা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড ছোটবের্তী এলাকায় গয়াল গরু কেনার জন্য যান দুলাল মিয়া। তার সাথে ছিলেন মো.মনজুর আলম নামের একজন। মনজুর আলম,ইসহাক আহাম্মদের ছেলে এবং ইসহাক কারবারী পাড়া,৭নং ওয়ার্ড, নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা। অভিযোগে উল্লেখ করা হয়,দুলাল মিয়াকে দৈনিক ১০০০ টাকা গড় বেতনে গরু কিনতে পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল।

ঘটনার পর মনজুর আলম বাড়িতে ফিরে এলেও অপহত দুলাল মিয়া আর ফেরেননি। দুলাল মিয়ার বড় ভাই হেলাল মনজুর আলমের কাছে তার ছোট ভাইয়ের বিষয়ে জানতে চাইলে মনজুর জানান,অজ্ঞাতনামা ৫ জন মুরুং সন্ত্রাসী ঘটনাস্থল থেকে দুলাল মিয়াকে তুলে নিয়ে গেছে।

দুলাল মিয়ার ভাগিনা তৌহিদ জানান,আমার মামা গত সোমবার মনজুর এর সাথে কোরবানি উপলক্ষে গরু আনতে যান, পরে মনজুর ফিরে আসলে ও আমার মামা ফিরে আসে না,আমার মামাকে অপহরণ করা হয়, এবং যারা অপহরন করেছে তারা ২৫ লক্ষ টাকা দাবি করছে পরিবারের নিকট, এই বিষয়ে মনজুর এর নামে আমার মামা হেলাল আলীকদম থানায় একটা অভিযোগ করে। আমরা আমার মামাকে ফেরত চাই।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মনজুর আলম বলেন,”কুরুকপাতা ইউনিয়নের ছোট বেতী এলাকার রণজিত ম্রো নামে একজন তার কাছে ৫ মন ওজনের গরু আছে বলে জানায়। এরপর আমার শ্রমিক দুলাল সহ আমি ছোটবেতী যাই। বেলা আড়াইটার দিকে রণজিত ম্রোর বাসায় আমরা পৌঁছাই। রণজিতের স্ত্রী জানায়, তার স্বামী বাড়িতে নেই। তখন আমরা সেখান থেকে গর্জন পাড়ার দিকে যাই। যাওয়ার পথে ৫ জন ম্রোর সাথে আমাদের দেখা হয়। তারাও আমাদের সাথে গর্জন পাড়া যাবে বলে সঙ্গী হয়। তিনি আরও বলেন, “কিছুদূর যাওয়ার পর এদের মধ্য হতে ৩ জন দুলালকে ধরে ফেলে। অন্য ২ জন আমাকে ধরে ফেলে। তখন আমি চিৎকার করে ‘আমাকে বাঁচাও’ বলে নদীতে ঝাঁপ দিই।আমার সাথে দস্তা দস্তি হয়। সেখান থেকে আমি কোনোমতে চলে আসি। এরপর ওরা ৫ জন দুলালকে ধরে পাহাড়ের দিকে নিয়ে গেছে। সন্ত্রাসীরা আমাকেও ধরে ফেলেছিল। দুলাল মিয়াকে তিনজনে ধরেছিল আর আমাকে ধরেছিল দুজন। আমি দুজনের সাথে ধাক্কাধাক্কি করে অপহরণকারীদের কবল থেকে মুক্ত হতে সক্ষম হই।

নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন জানান, অপহরণের খবর শুনেছি। কুরবানি উপলক্ষে মনজুর এবং দুলাল তারা গর্জন পাড়া গরু কিনতে যান,কিছু অসাধু চাকমা এবং ম্রো দুলাল কে আটকে রাখে এবং পরিবারের নিকট ২৫ লক্ষ টাজা চাঁদা দাবি করছে।

এই বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন কে কয়েকবার মুটোফোনে কল দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ৯ মে (২৬ শে বৈশাখ ১৪৩৩ বাংলা) এই...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...