বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বান্দরবানের রুমা ও থানচি পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার,লামার সকল রিসোর্ট খোলা 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলায় পর্যটকদের ভ্রমণে ইতিপূর্বে জেলা সদর সহ ৫ টি উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সর্বশেষ রুমা,ও থানচি উপজেলায় আজ শুক্রবার(৬ইজুন) হতে এই দুই উপজেলায় পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার(৫ই জুন) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তির মাধমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ৩ জুন তারিখের সভার সিদ্ধান্ত ও সদর দপ্তর,৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনানিবাসের গত ৫ জুন তারিখের ১৪০/৫৯/ জিএস (ইন্ট) পত্রের আলোকে থানচি উপজেলার, থানচি হতে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া অভিমুখে তমাতুঙ্গি পর্যন্ত এবং রুমা উপজেলার- রুমা বাজার হতে বগালেক পর্যন্ত (মুনলাই পাড়াসহ) এলাকায় পর্যটকদের ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। আর এই গনবিজ্ঞপ্তির মাধমে বান্দরবানে পর্যটকদের জন্য জেলা সদর সহ ৭ টি উপজেলার সকল পর্যটন স্পষ্ট গুলোতে এখন পর্যটকদের ঘুরতে যেতে বাধা নেই।

দীর্ঘদিন পর দুই উপজেলার পর্যটন স্পষ্ট গুলো পর্যটকদের জন্য খুলে দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়িরা।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন রুমা ও থনচিতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়,সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড এর পাত্রের আলোকে শুক্রবার থেকে পর্যটকদের জন্য ভ্রমণে উন্মুক্ত করা হয়েছে।

রুমা উপজেলায় আগত পর্যটকদের জন্য বাকলাই পাড়া সড়কপথে তমাতুঙ্গী পর্যন্ত যেতে পারবেন,দেশের পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া হয়ে পাহাড়ের চূড়ায় রহস্যময় বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা।

এছড়া থানচি উপজেলার মদক, তিন্দুমুখ পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।তবে এসকল এলাকার বাইরে পর্যটকদের না যাওয়ার জন্য আগত সকল পর্যটকদের তিনি অনুরোধ করেন।

প্রসঙ্গত জেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকাগুলোতে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে ২০২৩ সালের ১৬ মার্চ থেকে রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

এদিকে পাঁচ দিন বন্ধ থাকার পর অফিস আদেশের মাধ্যমে লামা উপজেলার প্রায় অর্ধশতাধিক আবাসিক রিসোর্ট খুলে দেয়ার আদেশ দিয়েছে লামা উপজেলা প্রশাসন।

প্রসঙ্গত টানা ভারী বৃষ্টিপাতের কারনে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় ঝুঁকি এড়াতে দুর্যোগ ও ত্রান ব্যাবস্থাপনা কমিটির সিদ্ধান্তে লামা উপজেলার সকল আবাসিক রিসোর্ট বন্ধ রাখা হয়।বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকায় পূনরায় রিসোর্ট গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত দেয় উপজেলা প্রশাসন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...