রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে সীমান্তে পুশ ইন প্রতিরোধে তৎপর  বিজিবি 

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা, গবাদিপশু ও কাঁচা চামড়া পাচার প্রতিরোধ এবং পুশইন রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়নে (২৩ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের কুরবানির পশুর চাহিদা মেটাতে পর্যাপ্ত দেশীয় গবাদিপশু মজুদ রয়েছে। তাই পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পশু প্রবেশ রোধে সীমান্তে কড়া নজরদারি ও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। গোপন তথ্য সংগ্রহ, বিশেষ গোয়েন্দা নজরদারি এবং রাতে নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ চলছে।

এছাড়া কাঁচা চামড়া পাচার প্রতিরোধে ঈদের দিনসহ পরবর্তী কয়েকদিন বিজিবি থাকবে সর্বোচ্চ সতর্কতায়। সীমান্তজুড়ে মোতায়েন থাকবে বিশেষ টহল দল ও চেকপোস্ট।

সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতেও বিজিবি বাড়িয়েছে টহল ও গোয়েন্দা তৎপরতা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অনুপ্রবেশ প্রবণ এলাকায় অতিরিক্ত নজরদারি বসানো হয়েছে। অনুপ্রবেশের প্রতিটি ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হচ্ছে।

বিজিবি’র এই সুরক্ষা প্রস্তুতি দেশের আইন-শৃঙ্খলা ও কুরবানির পশুর বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমান্ডিং অফিসার।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

আনোয়ারায় র‌্যাবের অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা...