রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

পেকুয়ায় ভেজাল ভোজ্য তেলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারের পেকুয়ায় ভেজাল ভোজ্য তেলে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বোতলজাত ও প্যাকেজিং করার সময় নামবিহীন গুদামে অভিযান পরিচালনা করেন বিপুল পরিমাণ ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়েছে।

বুধবার (৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শেখের কিল্লাঘোনা এলাকায় পেকুয়া উপজেলা প্রশসানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।

এসময় বিএসটিআই অনুমোদনহীন পণ্য প্যাকেটজাত ও সরবরাহের দায়ে ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম কুল এলাকার সাবেক এমইউপি জাকের উল্লাহ (৪৭) ও একই ইউনিয়নের রাহাতআলী পাড়া এলাকার শহিদুল হক।

এসময় ঘটনাস্থল থেকে বিএসটিআই অনুমোদনহীন ভেজাল তেল ভর্তি ১.৮ লিটার পরিমাণের ৩৬০টি বোতল, ২৫০ মিলি ২৯টি বোতলসহ আনুমানিক ১ লক্ষ ১৯ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের খালি লেবেল, একটি ম্যানুয়াল সিলিং মেশিন ও বিপুল পরিমাণ প্যাকেজিং উপকরণ জব্দ করে পেকুয়া থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিদের পেকুয়া উপজেলা এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগমের ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...