সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

১২ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

এবার ১২ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা ইস্যুতে এসব দেশের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। বৃহস্পতিবার (৫ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

গতকাল বুধবার নিষেধাজ্ঞা এবং কড়াকড়ি সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসাথে এটি আগামী সোমবার থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান এবং মিয়ানমার। মধ্যেপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে লিবিয়া, ইরান এবং ইয়েমেন। আর আফ্রিকার মধ্যে রয়েছে চাদ, নিরক্ষীয় গিনি, কঙ্গো, ইরিত্রিয়া, হাইতি, সোমালিয়া এবং সুদান।

তবে এর পাশাপাশি আরও ৭ দেশের নাগরিকদের ওপর কড়াকড়ি আরোপের নির্দেশনা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। এ দেশগুলো হলো, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।

ট্রাম্প বলেন, ইউরোপে যা ঘটেছে আমরা তা আমেরিকার সাথে ঘটতে দেব না। আমরা এমন কোনও দেশ থেকে উন্মুক্ত অভিবাসনে আগ্রহী না, যেখানে নির্ভরযোগ্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুকদের যাচাইবাছাই করা সম্ভব হয় না। এ সময়, যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন তিনি।

এর আগে, ২০১৭ সালে প্রথম মেয়াদে ট্রাম্প সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করার জন্য একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। দেশগুলোর মধ্যে ছিল ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন।

এর ফলে দেশগুলোর নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইটে উঠতে পারতো না। আর যদি কোনোভাবে উঠেও যেত, তাহলে দেশটিতে অবতরণের পর বিমানবন্দরেই আটক করা হত তাদের।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...