বুধবার, ২৯ জুলাই ২০২৬

নগরীতে পশুরহাট পরিদর্শনে সিএমপি কমিশনার

প্রতিটি পশুর হাটে একটি করে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর বিবিরহাট ও এককিলোমিটার এলাকায় পশুর হাট পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

বুধবার ৪ জুন বিকালে সিএমপি কমিশনার নগরীর বিবিরহাট ও এককিলোমিটার পশুর হাট পরিদর্শনকালে পশুরহাটও পশু বেপারীদের নিরাপত্তার বিষয়ে কথা বলেন।

পরিদর্শনকালে সিএমপি কমিশনার হাসিব আজিজ উপস্থিত সাংবাদিক, ব্যবসায়ী, ইজারাদার ও ক্রেতা গণকে পশুর হাটকেন্দ্রিক সিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি পশুর হাট সংশ্লিষ্ট যে কোন বিষয়ে আইনি সহায়তার জন্য সিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন।

তিনি সাংবাদিকদের বলেন, পশু বেপারীদের নিরাপত্তা ও প্রতারক চক্র প্রতিহত সহ সব ধরনের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে ব্যাপারে প্রতিটি বাজারের ইজারাদারকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি পশুর হাটের একটি করে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পেলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিএমপি কমিশনার আরও বলেন, ব্যবসায়ীরা তাদের টাকা পরিবহনে যাতে কোনো ঝুঁকিতে না পড়েন, সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর ) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...