সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ভূটানকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভূটানকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। প্রথমার্ধে হামজা চৌধুরীর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি করেছেন সোহেল রানা। এই জয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতিও অনেকটাই সেড়ে নিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

ম্যাচের ৬ মিনিটে কর্ণার থেকে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। ম্যাচের প্রথম কর্ণারটি নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জামালের কর্ণার থেকে দুর্দান্ত হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধরী।

এর আগে ২ মিনিটে ডানদিক থেকে একটি সংঘবদ্ধ আক্রমনে কাজিম কিরমানির আড়াআড়ি শটে পা ছোঁয়াতে ব্যর্থ হন জামাল।

২৯ মিনিটে রাকিবের পাসে ডানদিক থেকে ফাহমিদুলের শট রুখে দেন ভূটানের গোলরক্ষক গিয়েলশেন জাংপো। ফিরতি বলে জামালের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩২ মিনিটে বামদিক থেকে বল নিয়ে এগিয়ে যান রাকিব। তাকে ধরতে গোল এরিয়া থেকে জাংপো অনেকটা বেরিয়ে আসলেও সতীর্থ কোন খেলোয়াড়কে খুঁজে পাননি রাকিব

৩৫ মিনিটে ডানদিক থেকে তাজউদ্দিনের পাস থেকে জামাল ও রাকিব মিলে সহজ গোলের সুযোগ নষ্ট করেন। ৪৪ মিনিটে আবারো তাজউদ্দিনের ডানদিকের ক্রসে ফাহমিদুলের হেড জালের ঠিকানা খুঁজে পায়নি।

সব মিলিয়ে বলা যায় ভূটানের উপর আধিপত্য দেখালেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। হামজা, জামাল ও কাজিমের স্থানে কোচ ক্যাবরেরা মাঠে নামান মো: হৃদয়, শেখ মোরসালিন ও মোহাম্মদ ইব্রাহিমকে। শুরুতেই ফাহমিদুলের ক্রস থেকে বদলী খেলোয়াড় মোরসালিনের শট জাংপো রুখে দেন। কিন্তু পরের মিনিটে আর রক্ষা হয়নি। ডানদিক থেকে রাকিবের শট ভূটানের ডিফেন্ডার ইয়েশি ক্লিয়ার করলে সেই বল পেয়ে যান সোহেল রানা। প্রথম সুযোগেই জোড়ালো শটে ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সোহেল রানা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ কিছুটা নিশ্চিন্তভাবেই ম্যাচের বাকি সময় পার করেছে। কোচ অবশ্য পরবর্তীতে আরো তিনটি পরিবর্তন করেছিল। কিন্তু বেশ কিছু গোলের সুযোগ নষ্ট হওয়ায় ব্যবধান বাড়েনি। ম্যাচের একেবারে শেষ মিনিটে ভুটানের বদলী খেলোয়াড় জিগমে টবগে গোলের সুযোগ নষ্ট করায় পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি সফরকারীরা।

ভূটানের বিপক্ষে জয়টা অনেকটাই অনুমিত ছিল। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভূটানের জাপানীজ কোচ আতুশি নাকামুরা সেটা স্বীকার করে বলেছিলেন হামজা যোগ হওয়াতে বাংলাদেশ এখন অন্যরকম উজ্জীবিত একটি দল। এমনকি দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবেও তিনি বাংলাদেশকে অভিহিত করেছেন। পাশাপাশি ভূটানের বিপরীতে বাংলাদেশে গ্রীষ্ম মৌসুমের বিষয়টিকেও তিনি কিছুটা সমস্যার বলে উল্লেখ করেছিলেন।

গত বছর ভূটানের বিপক্ষে তাদের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যার মধ্যে একটিতে জয় ও একটিতে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

ভূটানের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে জায়গা করে নিয়েছেন ইতালিয়ান লিগ খেলা ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের অভিষেক হয়েছে।

একাদশে ছিলেন হামজা চৌধুরীও। মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হলেও ঘরের মাঠে অভিষেকের অপেক্ষা শেষ হয়েছে ইংলিশ লিগে খেলা হামজার।

সাথে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মত অভিষেক হয়েছে ডিফেন্ডার তাজউদ্দিন ও ফরোয়ার্ড আল আমিনের।

বাংলাদেশ একাদশ :

মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন, জামাল ভূইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসেন, তারিক কাজি, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা, কাজিম কিরমানী, সাদউদ্দিন, তাজউদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...