সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

নারীকে লাথি মারা সেই আকাশ চৌধুরীর জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াতের কর্মী সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার ( জুন) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জামিন শুনানি শেষে এই আদেশ দেন। নগর পুলিশের এডিসিপ্রসিকিউশন মফিজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

নগর পুলিশের এডিসিপ্রসিকিউশন মফিজ উদ্দিন জানান, বুধবার সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীর জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত পহেলা জুন তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করলে, আদালত তাকে কারাগারে পাঠিয়েছিল।

গত ২৯ মে চট্টগ্রামের জামালখান এলাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের আহ্বানে প্রতিবাদ সমাবেশেশাহবাগ বিরোধী ঐক্যনামে একটি সংগঠনের নেতাকর্মীদের সাথে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেসময় সিবাগাত উল্লাহ আকাশ ছাত্র জোটের এক নারী নেত্রীসহ আরও কয়েকজনকে লাথি মারেন। এই ঘটনায় বাম গণতান্ত্রিক জোটের অন্তত চার নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে দুজনের নাম উল্লেখ অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে। সেই মামলায় সিবাগাত উল্লাহকে লালদীঘি এলাকা থেকে গ্রেপ্তার করেছিল কোতোয়ালি থানাপুলিশ।

 

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...