সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ঈদে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ‘শঙ্কা নেই’, বেড়েছে টহল: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোরবানির ঈদ নিয়ে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তার কোনো ‘শঙ্কা নেই’ বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

নিয়মিত টহলের পাশাপাশি র‌্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার চট্টগ্রামের প্রধান ঈদ জামাত জমিয়াতুল ফালাহ জামে মসজিদের নামাজের স্থান পরিদর্শনে গিয়ে কথা বলছিলেন তিনি।

এ সময় নগরীর কোরবানির পশুর হাট, ঈদের জামাত এবং ফাঁকা শহরের নিরাপত্তা নিয়েও কথা বলেন র‌্যাব-৭ এর অধিনায়ক।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঈদে নিরাপত্তার কোনো শঙ্কা দেখা যায়নি। তাদের টহল ও গোয়েন্দা দল কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “ঈদ আমাদের সবচেয়ে বড় এবং আনন্দময় উৎসব। এটি সুন্দরভাবে পালনের জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।

গুরুত্বপূর্ণ এবং বড় ঈদ জামাতগুলোতে ঈদের আগের দিন এবং ঈদের দিন বোম্ব ডিস্পোজাল টিম এবং মাইন সুইপিং টিম কাজ করবে।”

ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের সমস্যা যাতে হয় সে বিষয়ে সতর্ক করেছেন তিনি।

বাড়তি টহল নিয়ে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “২৪ ঘণ্টা আমাদের কমপক্ষে ১০টি করে দল টহল পরিচালনা করছে। এছাড়া গরুর হাট এবং গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে সাদা পোশাকের গোয়েন্দা দল রয়েছে।“

ঈদ ঘিরে যাতে কোনো ধরনের চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সে বিষয়ে তাদের টহল দল সর্বোচ্চ সচেষ্ট আছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

ফেনী, জঙ্গল ছলিমপুর এবং হাটহাজারিতে প্রতিদিন চেকপোস্ট বসানো হচ্ছে। এক হাটের গরু আরেক হাটে যাতে ছিনতাই হয়ে না যায় সেজন্য চেকপোস্ট কাজ করছে। পাশাপাশি জনগণ যাতে সড়কে ভোগান্তির শিকার না জল এবং তাদের নিরাপত্তায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য নিয়মিত চেকপোস্টে কাজ চলছে।“

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বাহিনীর অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে তারা সমন্বয় করে কাজ করছেন বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...