সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাইজভাণ্ডারী ট্রাস্টের ডায়ালাইসিস মেশিন হস্তান্তর

৫৫ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান, সেবা পাবে অতিরিক্ত ২৫ রোগী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের পক্ষ থেকে ৩টি ডায়ালাইসিস মেশিন ও এক হাজার রোগীর জন্য প্রয়োজনীয় ডায়ালাইসিস এক্সেসরিজ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৪ জুন) সকালে চমেক হাসপাতালের ১৭ নম্বর নেফ্রোলজি ওয়ার্ডে  আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এবং ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ডা. মোহাম্মদ জসীমউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোনায়েম ফরহাদ, আবাসিক চিকিৎসক ডা. রিয়াসাদ শাহাবুদ্দিন (মেডিসিন বিভাগ), আবাসিক সার্জন ডা. মাইমুন রিদয়ান (ইউরোলজি বিভাগ), ডা. ইব্রাহিম, ডা. মামুন, ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন, যাকাত ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, ডা. কৌশিক সাইমন শুভ, ডা. কামরুজ্জামানসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমানে দেশে প্রায় ১৬ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগের চিকিৎসায় ডায়ালাইসিস একটি ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সরকারি হাসপাতালের একার পক্ষে এ বিশাল চাহিদা পূরণ সম্ভব নয়। মাইজভাণ্ডারী ট্রাস্টের এই মহতী উদ্যোগের ফলে প্রতিদিন চমেকে অতিরিক্ত ২৫ জন রোগী ডায়ালাইসিস সেবা নিতে পারবেন।”

ট্রাস্টের পক্ষ থেকে হস্তান্তরকৃত মেশিন ও এক্সেসরিজের বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এ উদ্যোগকে হাসপাতাল কর্তৃপক্ষ কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...