সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

হজের আনুষ্ঠানিকতা শুরু হজযাত্রীরা আজ মিনায় কাল যাবেন আরাফাতে

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ৪ জুন থেকে হজের কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। সেই অনুযায়ী আজ বুধবার মিনায় অবস্থান করছেন লাখ লাখ হজযাত্রী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা পাপমোচন ও আত্মশুদ্ধির আকুল বাসনায় অংশ নিচ্ছেন ইসলামের অন্যতম এই পবিত্রতম ইবাদতে।

হাজীরা আজ ইহরাম বেঁধে সারাদিন কাটাবেন মিনায়, যেখানে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল তাবু শহর। বৃহস্পতিবার ফজরের নামাজের পর ট্রেন, বাস কিংবা পায়ে হেঁটে ১৪ কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে যাবেন তাঁরা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠবে আরাফাত। এখানেই হজের মূল আনুষ্ঠানিকতা আদায় করা হবে।

আরাফার ময়দানে অবস্থানকালে মুসল্লিরা কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও নামাজে মগ্ন থাকবেন। সেদিন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এবারের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৩৪টি ভাষায়।

সূর্যাস্তের পর হাজীরা রওনা হবেন মুজদালিফার দিকে। সেখানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে খোলা আকাশের নিচে অবস্থান করে প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য সংগ্রহ করবেন নুড়ি ও পাথর। ফজরের নামাজ পড়ে আবার ফিরে যাবেন মিনায়। শয়তানকে পাথর নিক্ষেপ শেষে তাওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজীরা। এরপর বিদায় তাওয়াফ শেষে ফিরে যাবেন নিজ নিজ দেশে।

এবারের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার মোতায়েন করেছে ৪০টিরও বেশি সরকারি সংস্থা ও আড়াই লাখ কর্মকর্তা-কর্মচারী। মক্কায় হজ চলাকালে অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে ড্রোন নজরদারি ও চেকপোস্ট। গরমের তীব্রতা মোকাবেলায় নেওয়া হয়েছে বিশেষ স্বাস্থ্যসেবাসহ নানাবিধ প্রস্তুতি।

বিশ্ব মুসলিম উম্মাহর এই মহামিলন শুধু ইবাদতের ক্ষেত্রেই নয়, বরং ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং আত্মশুদ্ধির এক অনন্য নিদর্শন হিসেবেও বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে প্রতিবছর।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...