বুধবার, ২৯ জুলাই ২০২৬

কোরবানি পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি যেন না হয় আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন

নগরীতে পশুরহাট পরির্দশনে সিএমপি কমিশনার হাসিব আজিজ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ঈদুল আযহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক, পতেঙ্গা চরপাড়া ও সাগরিকা পশুর হাট পরিদর্শন করেছেন।

আজ ৩ জুন মঙ্গলবার বেলা ৩টায় সিএমপি কমিশনার প্রথমে মইজ্জারটেক পশুরহাট পরিদর্শন করেন। এরপর পতেঙ্গা চরপাড়া ও সাগরিকা পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন।

পশুরহাট পরির্দশনকালে সিএমপি কমিশনার হাসিব আজিজ উপস্থিত ব্যবসায়ীদেরকে পশুর হাটকেন্দ্রিক সিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি পশুর হাট সংশ্লিষ্ট যে কোন বিষযয়ে আইনি সহায়তার জন্য সিএমপি’র অস্থায়ী কন্ট্রোল রুমে সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি কোরবানি উপলক্ষ্যে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় এবং সন্ত্রাসী কর্মকান্ড কিংবা জাল টাকার কারবারিরা যেন তৎপরতা চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন মর্মে উল্লেখ করেন।

এ সময় সেখানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলাম সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...