সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

পাঁচলাইশে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে তিনি নগরীর পাঁচলাইশ ওয়ার্ডের হাজীপাড়া, চালিতাতলী ও ওয়াজেদিয়া এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনে গিয়ে মেয়র জানান, খাল ও নালার স্বাভাবিক পানি প্রবাহে বাধা এবং নালার উচ্চতা রাস্তার সমান হয়ে যাওয়াই জলাবদ্ধতার মূল কারণ। তিনি বলেন, “নালা ১-২ ফুট উঁচু করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে পানি সহজে নিষ্কাশন হতে পারে।”

তিনি আরও জানান, সিডিএ নির্মিত নালার উচ্চতা নিচু হওয়ায় হাজীপাড়া সড়কে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা সংলগ্ন নিচু এলাকার পানি পাশের খালে পড়তে পারছে না। এ সমস্যা সমাধানে বুধবার (৪ জুন) চসিকের অস্থায়ী কার্যালয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, চসিক প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগ এবং এলাকাবাসীর সমন্বয়ে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।

মেয়র বলেন, “চট্টগ্রামে খাল সংস্কার ও পরিষ্কারের কাজ চলমান রয়েছে। আমরা চট্টগ্রামকে একটি নান্দনিক শহরে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। সকল রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা প্রয়োজন।”

তিনি সবাইকে খাল ও নালায় আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহর রহমতে এবার জলাবদ্ধতা ৫০-৬০ শতাংশ কমেছে। আমরা আরও উন্নতি করবো ইনশাআল্লাহ।”

পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন অসহায় ও পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, বিএনপি নেতা শামসুল আলম, জি এম আইয়ুব খান, মোহাম্মদ ইদ্রিস আলী, আবদুল কাদের জসিম, আবু ইউছুপ, এস এম আবুল কালাম আবু, আবদুর রহিম, মোহাম্মদ ইসমাঈলসহ চসিক এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কর্মকর্তারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...