সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি:  বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সোমবার (২ জুন) পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্র থেকে জানা গেছে, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় বেশ কিছুদিন ধরে একটি একটি ইউনিট চালু রাখা সম্ভব হয়। এতে উৎপাদন সর্বনিম্নে গিয়ে ঠেকে। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

বুধবার হ্রদে পানির স্তর ছিল ৭৬.২৬ ফুট (মিনস সি লেভেল), সোমবার হ্রদে পানির স্তর ছিল ৮৬ দশমিক ৬৭ ফুট (মিনস সি লেভেল)।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের পানি স্বল্পতায় কেন্দ্রের পাঁচটি ইউনিটের শুধুমাত্র একটি চালু রেখে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় চারটি ইউনিট চালু করা হয়েছে। এখন সচল করা হয়েছে ১, ২, ৪ ও ৫ নম্বর ইউনিট। এই চারটি ইউনিট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...