সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি পৌঁছেছেন ১৩ লাখ মুসল্লি

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

সৌদি আরবে পবিত্র হজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরইমধ্যে কাবা শরিফ তাওয়াফে মক্কায় পৌঁছেছেন ১৩ লাখের বেশি মুসল্লি। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরী। হজ পালন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আগামী বুধবার মিনার উদ্দেশে রওনা দেয়ার মাধ্যমে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এ বছর হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ মুসল্লি।

নানা প্রান্তের লাখো মুসল্লির মিলনমেলায় পরিণত হয়েছে পবিত্র নগরী মক্কা। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র কাবা শরীফ। মসজিদুল হারামে তাওয়াফের পাশাপাশি চলছে গুনাহ মাফের প্রার্থনা।

আল্লাহর দরবারে হাজির হতে পেরে আবেগাপ্লুত মুসল্লিরা। নিজ দেশের পাশাপাশি দোয়া করছেন গাজাবাসীর শান্তির জন্যও।

এবার হজ পালন করবেন প্রায় ১৮ লাখ মুসল্লি। এরমধ্যে সমুদ্র পথে গিয়েছেন ৫ হাজার ৮৮ জন। বেশিরভাগই সৌদি গিয়েছেন আকাশ পথে। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি মুসল্লি ইন্দোনেশিয়ার।

নিরাপত্তাসহ হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে চেষ্টার কমতি নেই সৌদি সরকারের। ব্যবহার করা হয়েছে এআই’সহ উন্নত প্রযুক্তি। গরম থেকে বাঁচতে ৫০ হাজার বর্গ মিটার এলাকায় ছাউনির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য।

৮ জিলহজ মিনায় শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা । তবে, আগের রাত থেকেই সাধারণত মিনার উদ্দেশে, মক্কা ছাড়তে শুরু করেন মুসল্লিরা।

বুধবার সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন মুসল্লিরা। আরাফাতে অবস্থানকে মূল হজ বিবেচনা করা হয়। সেখান থেকে মুজদালিফায় গিয়ে রাত যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ্ব ইদুল আজহার দিন জামারাতে শয়তানকে পাথর মেরে, কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করবেন। এরপর, কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করবেন তারা। ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে হজ শেষ করবেন লাখো মুসল্লি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...