সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

কেএনএফের কাপড় তৈরি করা সন্দেহে কারখানার ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরির ঘটনায় চট্টগ্রামের একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে চার কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সোমবার (২ জুন) রাতে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অবস্থিত ‘ওয়েল ফেব্রিকস’ নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কারখানার ভেতরে থাকা একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। ভ্যানটির মধ্যে বিপুল পরিমাণ কাপড়ের রোল পাওয়া যায়, যেগুলো দিয়েই কেএনএফের ইউনিফর্ম তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত কারখানাটি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবদুচ ছালামের মালিকানাধীন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন,“কারখানা থেকে চারজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।”

পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে,“চট্টগ্রামে তিন দফায় অভিযানে কেএনএফের প্রায় অর্ধলাখ ইউনিফর্ম জব্দের পর, গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে উঠে আসে ‘ওয়েল ফেব্রিকস’-এর নাম। এরপরই সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়।”

গত দুই সপ্তাহে চট্টগ্রামের আরও তিনটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে কেএনএফের বিপুল সংখ্যক ইউনিফর্ম জব্দ করে পুলিশ।

২৭ মে: পাহাড়তলী থানার ডিটি রোডের ‘নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস’ থেকে ১৫ হাজার ইউনিফর্ম উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ এবং কারখানার মালিক মতিউর রহমানকে গ্রেফতার করা হয়। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৬ মে: অক্সিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে উদ্ধার করা হয় ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম।

১৭ মে: বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার ‘রিংভো অ্যাপারেলস’ থেকে ২০ হাজার ৩০০টি পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ।

তদন্তে উঠে আসে, দুই কোটি টাকার চুক্তিতে এসব পোশাক তৈরি হচ্ছিল। এ ঘটনায় কারখানার মালিক সাহেদুল ইসলাম ও অর্ডারদাতা গোলাম আজম ও নিয়াজ হায়দারসহ চারজনকে আসামি করা হয়। মূল হোতা হিসেবে রাঙামাটির মহালাসিন মারমার নামও এজাহারে রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব পোশাক কোথায় এবং কাদের নির্দেশে তৈরি হচ্ছিল, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী বিস্তারিত তথ্য জানানো হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...