মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমান ছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা: পাপ্পা

মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদ, বাঁশখালী

বাংলাদেশের ইতিহাসে একটি জনপ্রিয় রাজনীতিবীদের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মৃত্যুর পরও এখন অব্দি তিনি এদেশের মানুষের হৃদয়ে বাস করছেন। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। স্বাধীন যুদ্ধ থেকে এখন পর্যন্ত তাঁর জনপ্রিয়তা রয়েছে সবার শীর্ষে। শহীদ জিয়াউর রহমান ছিলেন এদেশের গণতন্ত্রের প্রবক্তা। শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। 

শনিবার (৩১ মে) বিকেলে বাঁশখালী উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘শহিদ জিয়া মৃত্যুতে বাঙালি জাতি তার এক সূর্য সন্তানকে হারায়। তার শাসন আমলে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি সর্বপ্রথম মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে গেছেন। তাই জনপ্রিয়তার দিক দিয়ে এদেশে বিএনপি সব সময় শীর্ষে থাকে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায়, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদের সভাপতিত্বে, দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, সাবেক চেয়ারম্যান ওসমান গনি চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদূল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মহসিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব খোরশেদুল আলম আইয়ুব, বিএনপি নেতা বোরহান উদ্দিন মিজান, নুর মোহাম্মদ, ফজলুল হক মেহেদী, নুর হোসেন, শাহাদত হোসেন, ফরিদুল আলম রানা, জাকারিয়া হাবিব, আবদুল মন্নান, হামিদ বাহার চৌধুরী, তোফায়েল আহমদ, নুরুল ইসলাম, রবিউল ইসলাম শাপলা, ডা. মুহাম্মদ ইউনূস, মো. আমির হোসেন, মুহাম্মদ আরফাত, ছনুয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম ছানুবী, খানখানাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ছগীর, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, আবদু ছবুর, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হেফাজ উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক দিদারুল আলম, পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন, যুবদল নেতা কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য আবু তৈয়ব, উপজেলা শ্রমিকদলের সভাপতি আনছার উল্লাহ, উপজেলা ছাত্রদল নেতা মুহাম্মদ বেলাল মাহমুদ, খালেদ মুহাম্মদ জিহান, মো. নুরুন্নবী প্রমুখ।’

এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান তুলে ধরেন।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...