শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

“চলচ্চিত্র জাতির ইতিহাসের দলিল”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সময়ের নির্ভরযোগ্য দলিল হিসেবে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল।

আজ শুক্রবার (৩০ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব কর্মপরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, “বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম আর্কাইভস (FIAF) এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অডিও-ভিজ্যুয়াল আর্কাইভসের (IAAVA) সদস্য। আন্তর্জাতিক এই সংস্থাগুলোর সঙ্গে আমাদের সক্রিয় যোগাযোগ রয়েছে, যা আর্কাইভের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ একটি আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। ভবিষ্যতে চলচ্চিত্র সংরক্ষণ ও গবেষণায় আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় আমাদের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান। তিনি জানান, “এ পর্যন্ত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ১০,৭৮২টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সংবাদচিত্র সংরক্ষিত হয়েছে। এছাড়া, আমাদের লাইব্রেরিতে ৮৬,৯৩০টি বিভিন্ন প্রকার তথ্য ও পুস্তক রয়েছে। ডিজিটাল ল্যাবে ইতোমধ্যে ১,০০০টির বেশি চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নতুন ভবনে রয়েছে আধুনিক প্রজেকশন হল, সেমিনার হল, শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিপারপাস হল এবং দেশের একমাত্র ফিল্ম মিউজিয়াম।”

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কার্যকরী সদস্য আশেকুল মোস্তফা আবরার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, চ.বি. চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক আবিদ হাসান জয়, সদস্য রাখিন, সৌরভ জাহান শুভ ও অন্তর মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের এসি সুপারভাইজার কিবরিয়া সিদ্দিকী।

সভায় বিভিন্ন পত্রিকার প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...