মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ডিম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শিকারিরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার পর থেকে ডিম সংগ্রহ শুরু হয়। নদীর বিভিন্ন পয়েন্টে এখনো চলছে ডিম সংগ্রহের কার্যক্রম।

সারাদিন ভারি বৃষ্টিপাতের পর রাতে অতি ভারি বৃষ্টি ও নদীতে জোয়ারের প্রভাবে ডিম ছাড়ে কার্প জাতীয় মা মাছ। দিনভর নদীতে নৌকা নিয়ে অপেক্ষা করা ডিম সংগ্রহকারীরা গভীর রাতে ডিম পেতে শুরু করেন।

রাউজান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, “রাতভর ডিম সংগ্রহ চলেছে। এখনো অনেকে সংগ্রহে ব্যস্ত আছেন। পরিবেশ অনুকূলে থাকায় ডিমের পরিমাণও ভালো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

হালদা নদীর অভিজ্ঞ ডিম সংগ্রাহক জাহাঙ্গীর আলম বলেন, “রাত ২টার পর থেকে আমরা ডিম পেতে শুরু করি। এবার ডিমের মানও ভালো, পরিমাণও সন্তোষজনক মনে হচ্ছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, “গতরাত থেকে শুরু হওয়া ডিম সংগ্রহ এখনো চলছে। বৈরী আবহাওয়ার মধ্যেও ডিম সংগ্রহকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন। এবার ভালো ডিম পাওয়া যেতে পারে বলে আশা করছি।”

হালদা নদীর মদুনাঘাট থেকে সমিতির হাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে প্রতিবছর ডিম সংগ্রহ হয়ে থাকে। এ এলাকায় মা মাছের আনাগোনা সবচেয়ে বেশি হয়। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পরিবেশ অনুকূল হলে মা মাছেরা ডিম ছাড়ে।

চলতি মৌসুমে কয়েক সপ্তাহ ধরে মা মাছের আনাগোনা দেখা গেলেও কাঙ্ক্ষিত বৃষ্টি ও ঢল না থাকায় ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। তবে চলতি সপ্তাহের টানা বৃষ্টিতে সেই পরিবেশ তৈরি হওয়ায় বড় পরিসরে ডিম ছাড়ে মা মাছ।

হালদার ডিম সংগ্রহকারীরা এখন রাতদিন পরিশ্রম করে এই প্রাকৃতিক সম্পদ আহরণে ব্যস্ত সময় পার করছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...