সোমবার, ২০ এপ্রিল ২০২৬

“দেশের স্বার্থে সরকার-সেনাবাহিনী সম্পৃক্ত ও সজাগ: সেনাসদর”

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

সরকার ও সেনাবাহিনী অত্যন্ত ঘনিষ্ঠভাবে এবং পরিপূরক হিসেবে কাজ করছে বলে জানিয়েছে সেনাসদর।

সোমবার (২৬ মে) রাজধানীর সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা।

‘করিডোর’ প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে আমরা সবাই জড়িত। আমি মনে করি না বিষয়টি এমন পর্যায়ে গেছে, যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে। সরকার এবং সেনাবাহিনী একে অন্যের সহযোগিতায় কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা নিয়মিত সরকারের সঙ্গে কাজ করছি এবং তাদের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করছি। করিডোর ইস্যুর সঙ্গে বর্ডারে আরসার মুভমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। এ দুটি বিষয় সম্পূর্ণ ভিন্ন।”

চট্টগ্রামের একটি কারখানায় সন্ত্রাসী সংগঠন কেএনএফ’র জন্য তৈরি করা ৩০ হাজার ইউনিফর্ম উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উল-দৌলা বলেন, “কেএনএফ একটি বম-কমিউনিটি ভিত্তিক সংগঠন। তাদের হাতে আমাদের কয়েকজন সেনাসদস্য নিহত ও আহত হয়েছেন। ৩০ হাজার পোশাকের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি এবং এটি কার উদ্দেশ্যে তৈরি তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বম কমিউনিটির জনসংখ্যা মাত্র ১২ হাজার। ফলে ইউনিফর্মের সংখ্যা নিয়ে সন্দেহ জাগা স্বাভাবিক। এই সংগঠনের সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতাও থাকতে পারে।”

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, “আমরা কোনোভাবেই বর্ডার কম্প্রোমাইজ করিনি এবং করবো না। এটা আমাদের দেশ, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে এ দেশের সীমান্ত রক্ষা করব।”

তিনি জানান, “মিয়ানমারে সরকার কার্যত অস্তিত্বহীন এবং আরাকান আর্মি রাখাইন রাজ্যের ৮৫-৯০ শতাংশ দখলে রেখেছে। সীমান্তে এই মুহূর্তে ঘোলাটে অবস্থা বিরাজ করছে। তবে বিজিবি ও সেনাবাহিনী সম্মিলিতভাবে সীমান্তে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে দেশের সার্বিক নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় সেনাবাহিনীর প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...