সোমবার, ২৯ জুন ২০২৬

পাখি খাঁচায় বন্দি ও হত্যা বন্ধের দাবিতে পথসভা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পাখি হত্যা বন্ধ কর, পাখির মতো জীবন গড়,
মুক্তি মুক্তি মুক্তি চাই,খাঁচার পাখি মুক্তি চাই।

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পাখি খাঁচায় বন্দি ও হত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী প্রচারনা চালানোর অংশ হিসেবে বোয়ালখালী উপজেলার বিপ্লবতীর্থ সারোয়াতলী গ্রামে এক পথসভা অনুষ্ঠিত হয়।

আজ ২৪ মে শনিবার বিকাল ৩ টায় গ্রামের জনসাধারণকে সাথে নিয়ে পরিষদের সদস্য এিদিপ চৌধুরী’র সঞ্চালনায় পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বাসুদেব চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তপন চৌধুরী, স্বপন চৌধুরী, বরুণ চৌধুরী, সহদেব চৌধুরী, আব্দুল হক, দীপু চৌধুরী, তপন ঘোষ,বাবুন চৌধুরী, মনা চৌধুরী, দিদারুল আলম।

বক্তারা বলেন, পাখি মানুষের উপকারী বন্ধু। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য্য বৃদ্ধি করেনা, ক্ষতিকর পোকা মাকড় খেয়ে খাদ্যশস্য উৎপাদনে প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করে থাকেন। পাখি হত্যাকারী মানুষের জাতীয় শত্রু। পাখি হত্যাকারী দেখলে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানান বক্তারা। পাখি হত্যার জন্য প্রশাসনের নীরব ভূমিকাকে দায়ী করছেন।

শখ করে খাঁচায় পশু—পাখি বন্দী করে রাখা অমানবিক। খাঁচায় বন্দী জীবনে সে না পায় খাবার, না হয় তার জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থা। আমাদের দেশে খাঁচায় বন্দী পাখি বিক্রী করা বন্দ করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলেন। আমাদের দেশের ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন নিরাপত্তা আইনে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল ও এক লাখ টাকা অর্থদন্ড।

একই অপরাধ পুনরাবৃত্তি হলে অপরাধীর দুই বছর জেল দুই লাখ টাকা জরিমানা উভয় দন্ডের বিধান রয়েছে। বাস্তবে এই আইন প্রয়োগ করা হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করেন বক্তারা। পরিশেষে, বক্তারা শ্লোগানের মাধ্যমে খাঁচায় পাখি বন্দী ও হত্যা বন্ধের দাবিতে স্থানীয় জনগণকে উজ্জীবিত করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি - টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...