বুধবার, ১০ জুন ২০২৬

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সিএমআরইউ’র নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে আবির-সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের মাল্টিমিডিয়া সাংবাদিকদের অন্যতম সংগঠন চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’র (CMRU) বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, রূপালি বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জালাল উদ্দীন সাগরসহ বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ সাংবাদিকবৃন্দ।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আব্দুল আলী এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন রাকিব উদ্দিন ও আরাফাত কাদের।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নির্বাচিত হন— সভাপতি- আবির আহমেদ (কালের কণ্ঠ), সহ-সভাপতি- রাজু আহমেদ (দেশের পত্র), সাধারণ সম্পাদক- সাজ্জাদ হোসাইন (বাংলাদেশ টাইমস), যুগ্ম সম্পাদক- জুলকার নাঈন (দৈনিক আজাদী), সাংগঠনিক সম্পাদক- নুরনবী শাওন (দৈনিক ইত্তেফাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইছহাক হোসেন (চট্টগ্রাম নিউজ), অর্থ সম্পাদক- আকিল মাহমুদ (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক- আবুল হাসনাত মিনহাজ (দৈনিক জনবাণী), প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক- পরিতোষ বড়ুয়া রানা (আমার বার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- আব্দুর রহমান ইমন (বাংলাধারা), কার্যনির্বাহী সদস্য- গাজী গোফরান (সময়ের কণ্ঠস্বর)।

নবনির্বাচিত কমিটির সদস্যরা জানান, তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলতে কাজ করবেন। নতুন নেতৃত্বের প্রতি সহকর্মীদের আস্থা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তারা।

নির্বাচন ঘিরে প্রেসক্লাব চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। একাধিক প্রার্থী, সমর্থক এবং ভোটারদের অংশগ্রহণে দিনটি ছিল সাংবাদিকদের মিলনমেলায় পরিণত।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...