বুধবার, ২৯ জুলাই ২০২৬

গ্রামে ফিরে আবেগাপ্লুত ড. ইউনূস: ছড়া-কবিতায় ছেলেবেলার স্মৃতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দিনব্যাপী কর্মসূচি শেষে নিজ গ্রামে স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে চট্টগ্রাম ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি হাটহাজারীর বাথুয়া গ্রামে পৈতৃক বাড়িতে যান।

সেখানে তিনি দাদা-দাদীসহ প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন এবং পরে মাঠে সমবেত গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

বক্তব্যে ড. ইউনূস নিজের শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করেন এবং গ্রাম্য ছড়া, আঞ্চলিক ভাষায় সংলাপ ও হাস্যরসের মাধ্যমে আবেগঘন পরিবেশ তৈরি করেন। তিনি বলেন, “শৈশবের প্রতিটি স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামে। সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে, আমার জন্য দোয়া করবেন।”

চাটগাঁইয়া ভাষায় তিনি বলেন, “আবদুর রশীদ ঠেন্ডলের ঠাট, নজু মিয়া হাট, দুলা মিয়ার দাদার বাড়ি, শোলক মিয়ার মোটরগাড়ি”—এমন ছড়া দিয়ে তিনি স্মৃতিময় দিনগুলোকে মনে করিয়ে দেন। বলেন, “তখনকার দিনে আমাদের দাদারা মোটরগাড়ি নিয়ে আসতেন—ভাবতেই ভালো লাগে। এখন তো নজুমিয়া হাটই শহর হয়ে গেছে মনে হয়।”

এর আগে ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা ও জোবরা জাদুঘর পরিদর্শন করেন। সকালেই তিনি বিশেষ বিমানে চট্টগ্রামে পৌঁছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি-৫) পরিদর্শন করেন এবং বন্দর ও নৌপরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে সার্কিট হাউজে বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত সভায় অংশ নেওয়ার পাশাপাশি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জমির দলিল হস্তান্তর করেন। দিনের শেষভাগে তিনি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...