বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলায় গত ২৪ ঘন্টায় চান্দগাঁওয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফতাব উদ্দিন।
গ্রেপ্তার পাঁচজন হলেন -চান্দগাঁও হামিদচর এলাকার মৃত শেখ আহমেদের ছেলে মোঃ দিদার (৩২), কক্সবাজারের মহেষখালীর বর্তমানে হামিদচর এলাকায় বসবাসরত মো. নাছেরের ছেলে আরমান প্রঃ ছনু মিয়া (২৫), -নোয়াখালী বর্তমানে-
বাহির সিগন্যাল বসবাসরত শাহ আলমের ছেলে মো: সাকিব (২৩), কক্সবাজারের মহেশখালীর বর্তমানে হামিদচর এলাকায় বসবাসরত বধু মিয়ার ছেলে আব্দুল খালেক (৩৮) এবং কর্ণফুলী শিকলবাহা এলাকার আবুল বশরের ছেলে সাইদুল ইসলাম (২৪)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফতাব উদ্দিন বলেন, গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আর এইচ/
