বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কর্ণফুলী ও হাটহাজারীতে নতুন হাসপাতাল, কালুরঘাটে হবে ডেন্টাল কলেজ: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী ও হাটহাজারী উপজেলায় দুটি পূর্ণাঙ্গ হাসপাতাল এবং কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের উন্নয়ন’ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের উপদেষ্টারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “হাসপাতালের ধারণক্ষমতা ২২০০ হলেও রোগীর সংখ্যা প্রায় ৫ হাজার। ব্রেইন সার্জারির রোগীকে ফ্লোরে, এমনকি টয়লেটের পাশেও চিকিৎসা নিতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, কর্ণফুলী ও হাটহাজারীতে দুটি নতুন হাসপাতালের পরিকল্পনা নেওয়া হয়েছে। “রাঙামাটি-কাপ্তাই এলাকার রোগীরা হাটহাজারী হাসপাতাল থেকে এবং পটিয়া-সাতকানিয়া-চন্দনাইশ এলাকার মানুষ কর্ণফুলী হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিতে পারবেন,” বলেন তিনি।

চট্টগ্রামে এখনো কোনো ডেন্টাল কলেজ ও হাসপাতাল না থাকায়, এ ঘাটতি পূরণে কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান নূরজাহান বেগম।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি. আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা’র প্রতিনিধি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...