সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রুমায় ভয়াবহ অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে ছাই

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে,ঘটনার সময় বাড়ির মালিক বাড়িতে না থাকায় ভিতরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিক উক্যথোয়াই মারমা।এতে তার প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী।

শনিবার (১০ই মে) উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নে নিয়াংক্ষং পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সকাল ৭ টার দিকে সোলার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

ঘটনার দিন ভুক্তভোগী উক্যথোয়াই মার্মা ও তার স্ত্রী ঘর বন্ধ করে চাষাবাদের জন্য জুম ক্ষেতে কাজ করতে চলে গেলে সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে উক্যথোয়াই এর বাড়ি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। জ্বলতে থাকা আগুনের শব্দে পার্শ্ববর্তী বসত বাড়ি থেকে লোকেরা ঘুম থেকে জেগে উঠেন।

এদিকে রুমা মুননুয়াম ক্যাম্প থেকে সেনাবাহিনী ৩৬বীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষনিক ভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের তৎপরতায় আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সেনাবাহিনী, স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হলেও ঘরের মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর জানান উপজেলার দুর্গম নিয়াংক্ষং পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর আমাদের পেট্রোল টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়েছে।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী’র মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ...