শুক্রবার, ১ মে ২০২৬

মহাসড়কে নিয়ন্ত্রণহীন অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেআইনিভাবে চলাচলকারী সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের দৌরাত্ম্যে সড়ক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। সিটি গেইট থেকে শুরু করে ভাটিয়ারী, মাদাম বিবিরহাট, ছোট কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড পৌরসভা ও বড়দারোগার হাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে এ পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ব্যাটারিচালিত অটোরিকশার বেশিরভাগ চালকই অপ্রাপ্তবয়স্ক, ১৪-১৮ বছরের কিশোর, যাদের ড্রাইভিং সম্পর্কিত কোনো প্রশিক্ষণ নেই। অধিকাংশ সিএনজি চালকেরও বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, এমনকি অনেকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান বলেও অভিযোগ রয়েছে।

মহাসড়কের একাধিক স্থানে, বিশেষত বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, এইসব ছোট আকারের যানবাহনের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজট সৃষ্টি হচ্ছে। ট্রাক-বাসের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় শিল্প এলাকা ও বন্দরমুখী পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। গত এক মাসে অন্তত ৮টি দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে, যার বেশিরভাগই এ ধরনের যানবাহনের বেপরোয়া চলাচলের ফলে।

২০২৪ সালের জুলাই-আগস্টে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক শৃঙ্খলার ভেঙে পড়া পরিস্থিতিকে কাজে লাগিয়ে মহাসড়কে এই যানবাহনের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। হাইওয়ে পুলিশ একপর্যায়ে কার্যত অনুপস্থিত থাকায় অবৈধ পরিবহন চালকরা আইনের তোয়াক্কা না করেই রাস্তায় নামে।

বর্তমানে হাইওয়ে পুলিশের টহল বেড়েছে, তবে স্থানীয়দের অভিযোগ— অভিযান পরিচালনা হলেও তা নিয়মিত নয় এবং অনেক ক্ষেত্রেই প্রভাবশালী মহলের হস্তক্ষেপে আটক যানবাহন ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম নিউজের অনুসন্ধানে জানা যায়, বিগত পেশী সরকারের আমলে এসব যানবাহনের মালিকরা রাজনৈতিক ছত্রছায়ায় প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে নির্বিঘ্নে চলাচল করেছে। মাসোহারার বিনিময়ে অনেক ক্ষেত্রেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরব থেকেছে বলে অভিযোগ রয়েছে।

বারো আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন চট্টগ্রাম নিউজকে বলেন,“আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিগত সপ্তাহগুলোতে শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেছি। সিএনজি ও ভটভটির বিরুদ্ধেও মামলা হয়েছে। আগামীতে আরও জোরালোভাবে এ অভিযান চালানো হবে। জনসাধারণের সহযোগিতা পেলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...