সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চাকসু ও হল সংসদে সংস্কার প্রস্তাবনা দিল চবি ক্লাব এলায়েন্স 

সালাউদ্দিন সাকিব,চবি

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নিয়ে সংস্কার প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব এলায়েন্স (সিইউসিএ)। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাম রুমে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির নেতারা।

সংবিধানের গঠনতন্ত্রে বেশকিছু সংযোজন ও বিয়োজন করেছেন তারা। এছাড়া প্রস্তাবনায় বেশকিছু বিষয় যুক্ত করা হয়েছে ।

নতুন প্রস্তাবনায় যা থাকছে:

গঠনতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য অংশে নতুন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের উদ্দেশ্যে কাজ করা এবং কার্যাবলিতে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা প্রশাসনের সামনে তুলে ধরা এবং তা সমাধানের জন্য প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়টি যুক্ত করা হয়েছে।

সদস্যপদে নতুন সংজ্ঞা:

সদস্যপদ সংক্রান্ত অংশে বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ বা ইন্সটিটিউটের নিয়মিত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অধ্যয়নরত শিক্ষার্থী এবং আবাসিক হলের অধিবাসী বা সাথে সংশ্লিষ্ট এবং বার্ষিক সদস্যপদ ফি প্রদান করেন, তারা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য বলে গণ্য হবে এবং বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউটের অধীনে নিয়মিত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি ব্যতিত ভিন্ন ডিগ্রি বা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা সদস্য হিসেবে বিবেচিত হবেনা। এছাড়া আজীবন সদস্য পদটি সম্মানসূচক হওয়ায় তিনি সংসদ নির্বাচনে  সকল প্রকার অংশগ্রহণ (সংসদে ভোটদান এবং নির্বাচনে প্রার্থী হওয়া) থেকে বিরত থাকবেন।

কার্যনির্বাহী পদে নতুন সংযোজন:

সংগঠনটি কার্যনির্বাহী পদে বেশকিছু নতুন সংযোজন করেছে। নতুন করে সহকারী সাধারণ সম্পাদক (পুরুষ), সহকারী সাধারণ সম্পাদক (নারী), ক্রীড়া সম্পাদক (নারী), দপ্তর সম্পাদক, জাতিগত সত্তা ও নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ও পেশাগত উন্নয়ন বিষয়ক সম্পাদক, প্রকাশনা ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক ও পরিবহন ও আবাসন বিষয়ক সম্পাদক পদ প্রস্তাবনায় রাখা হয়েছে।

সভাপতির ক্ষমতায় পরিবর্তন:

এই প্রস্তাবনায় সভাপতির ক্ষমতাকে কিছুটা কমিয়ে আনা হয়েছে। সহ-সভাপতির তিনি নিশ্চিত করবেন সংসদ কার্যক্রম নির্ধারিত বিধি-বিধান অনুসারে পরিচালিত হচ্ছে, এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নির্বাহী সদস্য কার্যক্রম তদারকি করবেন।

নতুন সভা ও কার্যপ্রণালী:

এছাড়া সংসদের ৩ ধরনের সভা প্রস্তাব করা হয়েছে, যা আগে ছিলো সংসদের সাধারণ সভা ও নির্বাহী কমিটির সভা। এখানে নতুন করে ত্রৈমাসিক সভা প্রস্তাব করা হয়েছে। প্রতি মাসে একটি নির্বাহী কমিটির সভা আয়োজন এবং বছরে অন্তত দুইটি সাধারণ সভা আয়োজনের কথা বলা হয়েছে।

নির্বাচনী বিধিনিষেধ ; এছাড়া নির্বাচনী প্রচারনায় খরচের পরিমান সীমাবদ্ধ করবেন এবং নির্দিষ্ট নিয়মকানুনসহ পদাধিকারীর নির্বাচন, সংসদের মেয়া এবং সংসদের ধারাবাহিকতা, অনাস্থাসহ বেশকিছু বিষয় এ প্রস্তাবনায় যুক্ত  করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব অ্যালায়েন্সের সাজ্জাদ হোসেন, মো. মোজ্জাম্মেল, রাজিউর রহমান আরিফ ও ইউশা জামান তুর্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

আনোয়ারায় পর্দা উঠল ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের 

চট্টগ্রামের আনোয়ারায় ৫দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বরুমচড়া শহিদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস আনোয়ারা...

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য স্বচ্ছতা নিশ্চিত করা: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ এবং...

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার...