মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাওলানা রইস উদ্দীন হত্যার বিচার দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন 

আবদুল্লাহ আল নোমান , বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিনের হত্যার প্রতিবাদে ও চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বুধবার (০৭ মে) বেলা ১১ ঘটিকা বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মুখে বাঘাইছড়ি ইমাম ,মুয়াজ্জিন সংহতি পরিষদ ও আহলে সুন্নত ওয়াল জামায়তের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়তের সিনিয়র সহ-সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ আব্দুল বারী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি ইমাম মোয়াজ্জিন সংহতি পরিষদের আহ্বায়ক মাওলানা হাফেজ কাউছার উদ্দিন নূরী।

এতে বক্তব্য রাখেন মাস্টার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান,উগলছড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ সাইফুল ইসলাম,মধ্যম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম,রাঙ্গামাটি জেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য, মাওলানা রশির উদ্দিন আনছারী।

উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, তৌহিদি জনতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,–এই নির্মম হত্যার সাথে ২টি পক্ষ সরাসরি জড়িত, স্থানীয় গ্রুপ যারা মব তৈরি করেছে এবং অকথ্য নির্যাতন চালিয়েছে,এবং পুলিশ ও কারা কর্তৃপক্ষ, যারা একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে। যদি পুলিশ ও কারা কর্তৃপক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজকে এমন নির্মম হত্যার মুখোমুখি হতে হতো না।

মাওলানা রইস উদ্দীন ছিলেন একজন সৎ, শান্তিপ্রিয় ও দ্বীনদার আলেম। তাঁর নির্মম হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে।” বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...