মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

“খাল খনন শুধু পানি নিষ্কাশন নয়, একটি শহরের অর্থনীতির অংশ” – আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির অর্থায়নে নাজির খাল ও কালির ছড়া খালের খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ মে) সকালে কর্নেলহাট বাজারসংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন,“খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার। এটা শুধুই পানি নিষ্কাশনের বিষয় নয়—খালের আশেপাশে স্থানীয় অর্থনীতি, বিনোদন ও নাগরিক সুবিধা গড়ে তোলার বড় মাধ্যম।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরী।

মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন,“সিডিএ খাল খননের দায়িত্ব নিয়ে তা বাস্তবায়ন করতে পারেনি। বরং তারা মেগা প্রকল্পের নামে দুর্নীতিতে জড়িয়েছে। চসিকের পক্ষ থেকে ৪০০ কোটি টাকার যন্ত্রপাতির প্রস্তাব পাঠানো হলেও এখনও বরাদ্দ মেলেনি।”

তিনি আরও বলেন, “খাল ও নালার ওপর অবৈধভাবে মার্কেট ও ভবন তৈরি করা হয়েছিল, আমি দায়িত্ব নেয়ার পর তা উচ্ছেদ করেছি।”

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচির কথা স্মরণ করে বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

আবুল হাশেম বক্কর বলেন,“গত ১৬ বছরে চট্টগ্রামকে উন্নয়নের নামে জলাবদ্ধতার শহরে পরিণত করা হয়েছে। এই সমস্যা সমাধানে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।”

আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা এস এম সাইফুল আলম, কাজী বেলাল, মঞ্জুর আলম মঞ্জু, মোশাররফ হোসেন দিপ্তীসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...