শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

শিশু উৎসবে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন

শিশুর জন্য মানসম্পন্ন বিনোদন ও সাংস্কৃতিক চর্চার সুবিধা নিশ্চিত করবে চসিক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, শিশুর বিকাশের সময়টুকুর প্রায় এক-তৃতীয়াংশ সে স্কুলে কাটায়, একারণে স্কুল তার বাসার কর্মকাণ্ডের ওপরও প্রভাব পেলে। শিশুর জন্য মানসম্পন্ন বিনোদন, খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার সুবিধা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন ।

শনিবার (২৬ এপ্রিল) কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “শিশু উৎসব’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

ডাঃ শাহাদাত বলেন, সংস্কৃতি হল একটি সমাজ, বা মানুষের গোষ্ঠী দ্বারা ভাগ করা আচরণের একটি প্যাটার্ন। অনেক ভিন্ন জিনিস একটি সমাজের সংস্কৃতি তৈরি করে। সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের বিকশিত করার পাশাপাশি মানবিক গুণে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে ।

দুই দিন ব্যাপী শিশু উৎসবের প্রথম দিন একাডেমির নাসিরাবাদ কার্যালয়ে আবৃত্তি, হাতের সুন্দর লেখা, সংগীত ও নৃত্য বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় ও উম্মে সালমা নিঝুমের পরিচালনায় শিশু উৎসবে সভাপতিত্ব করেন একাডেমির উপদেষ্টা সাংবাদিক ওয়াহিদ জামান। স্নিগ্ধা বড়ুয়া নির্দেশনায় মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন একাডেমির শিক্ষার্থীরা। শিশু উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী দিঠি আনোয়ার।

অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় দেশের কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে। তাঁর কন্যা দিঠি আনোয়ার বাবার সম্মাননা স্মারক গ্রহণ করেন এবং সংগীত পরিবেশন করে অনুষ্ঠানমঞ্চ মাতিয়ে তোলেন।

এরপর কবি নজরুল একাডেমি চট্টগ্রামের প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।

পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাসিরাবাদ পাবলিক স্কুলের চেয়ারম্যান আব্দুর রব সোহেল, অভিনেতা ও উপস্থাপক ইফরাদ আবেদ, সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, একাডেমির নির্বাহী পরিচালক মো. নূর নবী এবং পরিচালক ও প্রধান আবৃত্তি প্রশিক্ষক জেবুন নাহার শারমিন।

প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠা এই উৎসবে বিজয়ীদের পাশাপাশি একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষকদেরও একাডেমির পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়।

শিশু উৎসব ২০২৫-এর আয়োজনে শিশুদের উপহার পৃষ্ঠপোষকতা প্রদান করে – সানকুইক, প্রাণ, মেরিডিয়ান,নিউ লাভলী টেলার্স এন্ড ফেব্রিক্স, এলিট পেইন্ট, মিল্টন ডেকোরেটর্স । মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক আজাদী এবং Chittagong Live।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...