সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আঞ্চলিক পরিষদের বরাদ্দ সুবিধাভোগীদের বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছেন কেএস মং 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে দুর্গম এলাকায় বসবাসকারী জনসাধারণের মাঝে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ হতে দুস্থ অসহায় জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নের জন্য বরাদ্দকৃত  ৩ হাজার মেঃটন খাদ্য শষ্য দুস্থ অসহায়দের মাঝে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মার্মা এর নামে বরাদ্দকৃত ৫৫ মেঃ টন খাদ্য শষ্য জেলার বিভিন্ন এলাকায় বসবাসকারী দুস্থ জনসাধারণের মাঝে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (২৬শে এপ্রিল) সকালে আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মার্ম স্ব শরীরে দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে বরাদ্দকৃত অনুদান সমূহ তাদের হাতে তুলে দেন।

সকালে রেইসা সদর ইউনিয়নের থলি পাড়ার স্থানীয় বাসিন্দা নিকা তঞ্চঙ্গ্যা’র নিজ বাড়িতে আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মার্মা উপস্থিত হয়ে তার হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন।

কুহালং ইউনিয়নের বটতলী-বাঘমারা বৌদ্ধ বিহারে মাহাসঙ্ঘরাজ অধিষ্ঠানানুষ্ঠানে অনুদানের নগদ অর্থ গ্রহণ করেন বিহার অধ্যক্ষ ভদন্ত সমা মহাথেরো,এসময় পৃথকভাবে বিহারে মাহাসঙ্ঘরাজ অধিষ্ঠ অনুষ্ঠানের জন্য অনুদান প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু।

এদিকে বিকেলে আঞ্চলিক পরিষদের অনুদানের বরাদ্দ থেকে ডলুপারা এলাকার স্থানীয় বাসিন্দা পুশৈ থোয়াই এর স্মৃতি রক্ষার্থে একটি পাঠাগার স্থাপনের জন্য অনুদানের নগদ অর্থ তার স্ত্রী প্র সাং চিং এর হাতে তুলে দেন আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।

এ বিষয়ে পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং  বলেন পার্বত্য অঞ্চলিক পরিষদের পক্ষ হতে আমার অনুকুলে ৫৫ মেঃটন খাদ্য শষ্য বরাদ্দ পেয়েছি এবং আমি নিজে সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে এসকল অনুদান প্রদান করছি।তিনি বলেন তারা যদি পরিষদে গিয়ে এ সকল অনুদান গ্রহণ করতো তাহলে তাদের দেড় দুই হাজার টাকা খরচ হতো এ কারনে আমরা নিজেরাই এসকল অনুদান তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।

এ সকল প্রাপ্ত প্রকল্পের অনুদানের টাকা যদি সুবিধাভোগীরা উপযুক্ত কাজে ব্যাবহার করতে পারে তাহলে তাদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক পরিষদের এ ধরনের সুবিধা আগামীতেও অব্যাহত থাকবে।

আমরা চাই আঞ্চলিক পরিষদের এ সকল উন্নয়ন প্রকল্পের অনুদান জেলার দুস্থ অসহায় জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন ও তাদের জীবনমান উন্নয়নে কাজে আশুক।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু, সমাজকর্মী, উছোমং,পড়া কারবারি, মংহ্লা উ, অংসা উ খ্যাং,৩১৮ নং কুহালং মৌজার হেডম্যান,প্রুমং উ  সহ সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি বৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...