বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম মডেল বম পাড়া এলাকায় অগ্নিদগ্ধ ১১ বছরের শিশু জিংক থান ময় বমের মুখে ফিরেছে স্বস্থির হাসি। গত ৩০ মার্চ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মডেল বম পাড়ার বাসিন্দা বাসার চুলায় রান্না করছিলেন, পাশে বসে খাবার খাচ্ছিলো ১১ বছর বয়সী জিংক থান ময় বম।
চুলার খুব কাছে বসে থাকার কারনে অসতর্কতা বসত আগুন ধরে যায় তার পড়নের কাপড়ে।
এতে তার শরীরের প্রায় ১৫ শতাংশ অংশ দগ্ধ হয়।দূর্গম এলাকায় উন্নত চিকিৎসা ব্যাবস্থার অভাবে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা চালিয়ে যায় অগ্নিদগ্ধ শিশুটির পরিবার।
অগ্নিদগ্ধ শিশু জিংক থান ময় বম এর জীবনে আশীর্বাদ হয়ে গত ৬ এপ্রিল বান্দরবান সেনা জোনের লংলাইপাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ক্যাম্প কমান্ডার মেজর এস. এম. আনিসুজ্জামান উদয়-এর নেতৃত্বে এলাকায় নিয়মিত নজরদারি পরিচালনাকালে ঘটনাটি তাদের নজরে আসে।
সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে বান্দরবান ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এমডিএস (MDS) হাসপাতালে নিয়ে যান।
দীর্ঘদীর্ঘ ১৬ দিন সেনাবাহিনীর তত্বাবধানে অগ্নিদগ্ধ শিশু জিংক থান ময় বম এর উন্নত চিকিৎসার ব্যাবস্থা করা হয়।উন্নত চিকিৎসার ফলে সুস্থ হয়ে ঘরে ফিরে যাচ্ছেন ঘরে।
এ বিষয়ে এমডিএস-এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান শিশুটির পিঠের প্রায় ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল, নিবিড় পর্যবেক্ষণে রেখে নিয়মিত ড্রেসিং, অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
এখন সে অনেকটাই সুস্থ, সংক্রমণের ঝুঁকি নেই বললেই চলে। আজ তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে ফলোআপ চিকিৎসার জন্য নির্দিষ্ট সময় পর আবার হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়া তার পরিবারকে সেনা রিজিয়নের পক্ষ হতে আর্থিক সহায়তার ব্যাবস্থা করা হয়েছে।
এদিকে সেনাবাহিনীর এ ধরনের সহযোগিতা পেয়ে নিজেকে গর্ভিত মনে করছেন দূর্গম পাহাড়ি গ্রামের এই বম পরিবারটি।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই পার্বত্য বান্দরবানে দূর্গম অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি, জনসাধারণের শিক্ষা,উন্নত চিকিৎসা,বাসস্থান,যোগাযোগের জন্য অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
আর এইচ/
