সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তন

১৮ হাজার সনদে নিজ হাতে স্বাক্ষর করবেন চবি উপাচার্য

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন ঘিরে চলছে প্রস্তুতি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বড় এই সমাবর্তনে অংশগ্রহণ করবেন ২২ হাজার ৬০০ চবিয়ান। সমাবর্তনে অংশ নেওয়া এতো শিক্ষার্থীদের সনদে নিজ হাতে সই করছেন চবি উপাচার্য। সিল বানিয়ে দেওয়ার সুযোগ থাকলেও তা না করে নিজ হাতে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সনদে স্বাক্ষররত একটি ছবি প্রকাশ করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সেখানে দেখা যাচ্ছে উপাচার্যের সামনের পুরো টেবিল জুড়ে ক্রমান্বয়ে শিক্ষার্থীদের সনদ রাখা। একের পর এক সনদে স্বাক্ষর করছেন উপাচার্য। সমাবর্তন ঘিরে উপাচার্যের এমন প্রচেষ্টার প্রশংসা করছেন শিক্ষার্থীরা।

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন। সমাবর্তী ২৩ হাজার। ১৮ হাজার সনদে স্বাক্ষর করতে হবে। সিল বানিয়ে দেওয়া যেতো। সেটা করিনি। সমাবর্তীরা এখানে ৫-৬ বছর পড়েছেন। তারা আমাদের একাডেমিক সন্তান। আমরা চাই, কষ্ট হলেও তাদের সনদে আমাদের হাতের ছোঁয়া থাক। সে জন্য স্বল্প সময়ে স্বাক্ষর করার জন্য এ পদ্ধতিতে কাজ করছি।

প্রসঙ্গত, আগামী ১৪ মে হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এবং বিশেষ এই সমাবর্তন। উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) প্রদান করা হবে। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে তিনি বক্তব্য প্রদান করবেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...