মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মুক্তিপণ না পেয়ে ভাগ্নেকে খুন ! 

কৃষি জমি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, খুনি মামা গ্রেপ্তার 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আপন ভাগ্নেকে বেড়াতে নেওয়ার নাম করে অপহরণের ১৩ দিন পর চট্টগ্রামের সাতকানিয়া থেকে মো. একরাম (১৩) নামে এক রোহিঙ্গা কিশোর ভাগ্নের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ

গ্রেপ্তারকৃত অপহরণকারী মামা মো. কামাল হোসেন (২৮) এর দেখানো মতে, উখিয়া থানা পুলিশ সাতকানিয়া থানা পুলিশের সহায়তায় আজ (বুধবার) সকালে সাতকানিয়ার কালিয়াইশ  ইউনিয়নস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানি পুলের পূর্ব পার্শ্বে গড়লা খালের পাড়ের কৃষি জমি থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে।

নিহত একরাম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ১০ নম্বর ক্যাম্পের জি-৩৭ ব্লকের মো. ইদ্রিসের ছেলে।  হত্যাকান্ডে জড়িত  রোহিঙ্গা যুবক কামাল একই উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বি-১০ ব্লকের আবুল কাশেমের ছেলে। সে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বিসমিল্লাহ ব্রিকস (বিবিসি) নামক একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত। নিহত ও খুনি সম্পর্কে আপন মামা-ভাগিনা বলে জানা গেছে।

নিহত একরামের বড় চাচা মো. ইউনুস বলেন, আমার ছোট ভাই ইদ্রিস উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পরিবার নিয়ে বসবাস করে। বিগত ৩ এপ্রিল ভাইয়ের শ্যালক মো. কামাল আমার ভাইপো একরামকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ক্যাম্প থেকে নিয়ে যায়। পরে  কামাল ভাইপো একরামকে অপহরণ করা হয়েছে বলে ইদ্রিসের (বাবা) নিকট মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে। ইদ্রিস মুক্তিপণ দিতে রাজি হয়নি। পরে অনেক খোঁজাখুঁজি করেও একরামকে পাওয়া যায়নি। ১৪ এপ্রিল রাতে ইদ্রিস বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে উখিয়া থানা পুলিশ কামালকে একই রাতে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে (কামাল) মুক্তিপণের টাকা না দেওয়ায় একরামকে খুন করেছে বলে স্বীকার করে। পরে কামালের দেখানোর মতে সাতকানিয়া এলাকার একটি বিল থেকে একরামের লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। এদিকে, ১৫ এপ্রিল অভিযোগটি মামলায় পরিণত করে উখিয়া থানা পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, সাতকানিয়া থানা পুলিশের সহযোগিতায় কক্সবাজারের উখিয়া থানা পুলিশের একটি টিম আসামিকে সাথে নিয়ে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের পাঠানিপুল এলাকার একটি কৃষিজমি থেকে এক বালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের পর উখিয়া থানা পুলিশ নিয়ে গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেনের অপহরণের পর মুক্তিপণ না দেওয়ায় মামার হাতে ভাগ্নে খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতকানিয়া থানা এলাকা থেকে উখিয়া থানা পুলিশের একটি টিম কৃষি জমি থেকে কিশোরের লাশ উদ্ধার করেছে । লাশসহ আসামিকে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় অপরাপর কেউ জড়িত কিনা তাদের খুঁজে বের করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...