বুধবার, ৬ মে ২০২৬

শিক্ষার্থীকে মারধর: চবির প্রধান ফটকে তালা, প্রশাসনকে ৬ দফা দাবি শিক্ষার্থীদের

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফের শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে উত্তাল ক্যাম্পাস। গতকাল সোমবার (১৪ মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিন স্থানীয়দের মারধরের শিকার হন। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে করেন শিক্ষার্থীরা। এসময় ৬টি দাবি উত্থাপন করেন তারা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, রেলক্রসিং এলাকায় মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়েছিলেন আরেফিন। এ সময় একটি সিএনজি অটোরিকশা তার পায়ের ওপর দিয়ে উঠে গেলে চালকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর বাইরের কয়েকজন যুবক এসে তার বাইকে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ লেখা দেখে গালাগালি ও মারধর শুরু করে।

ঘটনার পরপরই শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। যদিও ক্লাস ও পরীক্ষা চলমান রয়েছে, শিক্ষার্থীরা ফটকের সামনেই অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, এটাই প্রথম নয়—এর আগেও একাধিকবার স্থানীয়দের হাতে শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনা ঘটেছে, কিন্তু কোনো বিচার হয়নি।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয় দফা দাবি পেশ করেছেন। দাবিগুলো হলো:

১. হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

২. রেলক্রসিং, ১নং গেট, ২নং গেটসহ ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন

৩. রেলবালিং বা ১নং গেটে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন

৪. চক্রাকার বাস সার্ভিস চালু (বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ও বাইরের রুটে)

৫. স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থী ও প্রশাসনের সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ

৬. জরুরি অবস্থায় ব্যবহারের জন্য হটলাইন নম্বর চালু

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমাদের প্রক্টরিয়াল টিমের একটি অংশ চারুকলায় একটি কাজে ব্যস্ত ছিল। তবে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে...

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় পুলিশসহ তিনজন আহত হয়েছে।সোমবার ৪ মে রাত ৮টার দিকে দামপাড়া...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। মতভেদ থাকতে পারে,...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...