সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পারিবারিক আদালতের মামলা নিষ্পত্তির পাশাপাশি অন্য মামলা নিষ্পত্তির চিন্তা করছে সরকার -ড. আসিফ নজরুল 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

দেশের আদালত গুলোতে বিচারিক মামলার চাপ কমানো এবং দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে পারিবারিক অদালতকে প্রাধান্য দিয়ে পারিবারিক অদালতের মামলা গুলো বাধ্যতামূলক সালিশি প্রক্রিয়ায় সম্পাদনের পাশাপাশি অন্য মামলাও একই আদালতের মাধ্যমে নিষ্পত্তির প্রাথমিক চিন্তা করছে সরকার, এতে আদালতে বিচারিক মামলার চাপ অনেকটাই কমবে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় সকালে বান্দরবান পৌরসভার হাফেজঘোনা এলাকায় জেলা জজ কোর্ট ভবন নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন কালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, পারিবারিক অদালতের মামলা গুলো বাধ্যতা মূলক সালিশি প্রক্রিয়ায় ন্যাস্ত করার পাশাপাশি অন্য মামলাও নিষ্পত্তির কাজে ব্যবহার করা গেলে আদালতে মামলার চাপ অনেকটাই কমবে।এই বিষয়টি প্রাথমিক ভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে।তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি।

পরিদর্শনে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের উপ সচিব মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবান জেলা ও দায়রা জজ, জামিউল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক, জিয়াবুন নাহার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিগত...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...