চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ এপ্রিল) হোয়াইট হাউসের এক নথিতে বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
এর আগে বুধবার ট্রাম্প জানিয়েছিলেন, চীনের ওপর শুল্ক ১২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। তবে একদিনের ব্যবধানে সেটি আরও বাড়িয়ে ১৪৫ শতাংশ করা হয়েছে।
এদিকে, বিশ্বের অন্য দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। তবে চীনের ক্ষেত্রে সে সিদ্ধান্ত প্রযোজ্য হয়নি।
মার্চে চীনের পণ্যে প্রথমবার ২০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেটি বাড়তে বাড়তে এখন ১৪৫ শতাংশে পৌঁছেছে। চীনও পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে ৩৪ শতাংশ শুল্ক দেয়, যা নিয়ে ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ জানান।
আর এইচ/
